ট্রাম্পের বিষয়ে সহকর্মীকে সমালোচনা করায় ফেসবুকে চাকরিচ্যুতি

১৪ জুন, ২০২০ ০২:১৯  
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্পের বিতর্কিত পোস্ট নিয়ে ফেসবুক কোনো পদক্ষেপ না নেওয়ায় এবং অন্য এক সহকর্মী নিষ্ক্রিয় থাকায় চাকরি হারিয়েছে এক ফেসবুক প্রকৌশলী। খবর সিনেট। ব্র্যান্ডন ডেইল নামের ঐ প্রকৌশলী ফেসবুকের সিয়াটল কার্যালয়ে কর্মরত ছিলেন। গত শুক্রবার এক টুইটে তিনি জানান, ফেসবুকের তৈরি করা টুল ব্যবহার করে ট্রাম্পের পোস্টে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ব্যানার টানাতে বলেছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশের ভয়ে ঐ সহকর্মী সেটি করেননি। এছাড়া ২ জুন সহকর্মীর নাম উল্লেখ করে এক পাবলিক টুইটে তিনি বলেন, ইচ্ছা করে কোনো বিবৃতি না দেয়াটাও রাজনৈতিক। ব্র্যান্ডন ডেইলকে চাকরিচ্যুত করার বিষয়টির সত্যতা জানিয়েছে ফেসবুক। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটি অন্য কোনো তথ্য প্রকাশ করেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুলিশের মাধ্যমে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকান্ডে প্রতিবাদকারীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, ন্যাশনাল গার্ড পাঠানো হবে। যখন লুট শুরু হবে, তখন গুলিও শুরু হবে। এ বিষয়ে টুইটার পদক্ষেপ নিলেও ফেসবুকের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ডিবিটেক/বিএমটি